নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কৈয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়

ছবি- কৈয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন (বালক দল)। 

জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এবারের চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার  কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী ২৫) দুপুরে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৪ সালের ফুটবল ফাইনালে দেশ সেরা হয় এই বিদ্যালয়ের বালক দল।  

৯০ মিনিটের খেলার মধ্যে প্রথম গোল করেন কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড় আবদুল্লাহ মোহাম্মদ সামি। কিছুক্ষণ পর দ্বিতীয় গোল করেন মোহাম্মদ নয়ন।প্রতিপক্ষ সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর উপজেলার ইছাঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুতুবদিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিদ্যালয় পর্যায়, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ের ফাইনালে খেলার সুযোগ পায় কুতুবদিয়া দল।  গত সোমবার মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টাইব্রেকারে ঢাকা বিভাগের টাঙ্গাইল ভূঞাপুরের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে চট্টগ্রাম বিভাগের এই দলটি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন বলেন, অদম্য দ্বীপের এই খুদে ফুটবলাররা জাতীয় পর্যায়ে বিজয়ী হয়ে ফুটবলের এক নতুন অধ্যায় লিখল।  সিলেট বিভাগকে দুই গোলে হারিয়ে স্বপ্নের শিরোপা ঘরে তুলেছে। এ বিজয় কুতুবদিয়াকে গর্বিত করেছে।

তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী বিদ্যালয়ের খুদে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। 


Tag
আরও খবর