নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় কর্নেল অলি আহমদ : ধর্মীয় সম্প্রীতির আহ্বান

কক্সবাজারের কুতুবদিয়া  বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী ও সংসদ সদস্য কর্নেল অলি আহমদ বীর বিক্রম।গতকাল শুত্রুবার(৩১জানুয়ারী-২৫)  ঐতিহ্যবাহী কুতুব শরীফ দরবারে জুমার নামাজে অংশ নেন তিনি।পরে দরবারের পরিচালক শাহজাদা আলহাজ্ব শেখ ফরিদ আল কুতুবী (মাঃ জিঃ আঃ) জুমার নামাজ পরবর্তী মিলাদ মাহফিল পরিচালনা করেন।এতে দরবারের প্রবীণ আশেকান, অনুসারী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, নাত-এ-রাসুল (সাঃ) এবং ইসলামিক আলোচনার মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

এসময় কর্নেল অলি আহমদ বীর বিক্রম তাঁর বক্তব্যে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।তিনি বলেন,ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু ইবাদতের স্থান নয়, বরং মানবতার শিক্ষা ও নৈতিকতার বার্তা প্রচারের কেন্দ্রও বটে।কুতুব শরীফ দরবারের মতো স্থান থেকে মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা পৌঁছানো উচিত।”

অনুষ্ঠানের একপর্যায়ে কর্নেল অলি আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদসহ তাঁর অনুসারীরা।এদিকে,কুতুবদিয়ার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দ্বীপবাসীর কল্যাণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

দরবারের পরিচালক শাহজাদা আলহাজ্ব শেখ ফরিদ আল কুতুবী (মাঃ জিঃ আঃ)।মিলাদ মাহফিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

Tag
আরও খবর