নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবা সহ একজন গ্রেপ্তার

টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা বসত-বাড়ি তল্লাশী করে ৯৫হাজার ১শ ৩৫পিস ইয়াবা,মাদক বিক্রির ৪লাখ ২০হাজার টাকা এবং মাদক ক্রয়ের জন্য মওজুদ ৫লাখ ৫হাজার মায়ানমারের কিয়াতসহ ১জনকে গ্রেফতার করেছে।


সুত্র জানায়,গত ৪ঠা জানুয়ারী ভোরে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ পৌর এলাকার মধ্যম জালিয়াপাড়ায় জনৈক ব্যক্তির বসত-ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বসত-ঘর থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে চকরিয়ার শাহারবিল ইউপির ছখিনা বাপের পাড়ার মৃত জালাল উদ্দিন এর পুত্র নজরুল ইসলাম (৪১) কে গ্রেফতার করতে সক্ষম হলেও আরো কয়েকজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিধি মোতাবেক উক্ত বসত-ঘর তল্লাশী করে ৯৫হাজার ১শ ৩৫পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৪লাখ ২০হাজার টাকা এবং মাদক ক্রয়ের জন্য রক্ষিত মায়ানমারের ৫লাখ ৫হাজার কিয়াত উদ্ধার করা হয়।



উল্লেখ্য,গ্রেফতারকৃত মাদক কারবারী গত ৪/৫বছর পূর্বে টেকনাফে প্রাইভেট কোম্পানীতে চাকুরী করার সুযোগে উপজেলার মধ্যম জালিয়াপাড়ায় তার শ্বশুর বাড়ীতে স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছে মর্মে জানায়। পর্যায়ক্রমে সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে এবং লোকচক্ষুর অন্তরালে টেকনাফ হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে। যা পলাতক মাদক কারবারীদের সহযোগীতায় জেলার পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া,অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা) জানান,এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Tag
আরও খবর