নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে ই*য়া*বা*সহ গ্রেফতার-১

টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম ঘাটে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে জারিকেনের ভেতর হতে ১লাখ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে। এই ঘটনায় আরো ২/৩জন ঘটনাস্থল হতে পালিয়ে যায়।


সুত্র জানায়,গত ২রা জানুয়ারী বিকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাটে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি তেলের জারিকেন বা গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে মাঝেরপাড়ার হাবিব উল্লাহ এর পুত্র মোঃ শফিক উল্লাহ (৩০) নামে উক্ত মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং আরো ৩/৪ জন মাদক কারবারী দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে তেলের গ্যালনের ভিতর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


উল্লেখ্য,গ্রেফতারকৃত মাদক কারবারী এবং পলাতক মাদক কারবারীরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন পন্থায় অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয় ও পাচার করে আসছে।


স্থানীয় সচেতন মহলের মতে, শক্তিশালী মাদক কারবারী সিন্ডিকেটের মাদকের চালান খালাস করতে গিয়েই এই পাচারকারী গ্রেফতার হয়েছেন। তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে।


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া,অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা) জানান,এই সংক্রান্ত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে লিখিত এজাহার দাখিলের পর ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Tag
আরও খবর