নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হলো কক্সবাজার ভ্রমনের মোবাইল অ্যাপ

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগ ও পরিকল্পনায় পর্যটকদের ‘Personal Travel Guide’ হিসেবে তৈরী করা হয়েছে ‘Vromonika’ নামে একটি মোবাইল অ্যাপ।


পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে ‘ভ্রমণিকা’ অ্যাপে, একেবারে হাতের মুঠোয়।


সমুদ্রনগরী ভ্রমনের পরিকল্পনায় প্রথমেই প্রয়োজন আবাসন।


কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট এর তথ্য এই অ্যাপে এ সন্নিবেশিত আছে। একজন পর্যটক কক্সবাজার এর যে স্পট বা যে সৈকতের কাছাকাছি থাকতে চান, সে অনুযায়ী সহজেই হোটেল, মোটেল, রিসোর্ট খুজে নিতে পারবেন।


পর্যায়ক্রমে সকল হোটেল-মোটেল এর সকল তথ্য যুক্ত করা হচ্ছে। কক্সবাজার ভ্রমনের প্রয়োজনীয় যাতায়াতের তথ্যও।


কক্সবাজার ভ্রমনে এসে পর্যটকগণ কোন কোন স্পটে যেতে পারেন, কীভাবে যেতে পারেন, কখন যেতে পারেন, সেখানে কী কী দেখার আছে, কী ধরনের রেস্টুরেন্ট আছে, কী কী রাইড বা একটিভিটি আছে এসব তথ্য পাবেন এই একটি অ্যাপেই।


অ্যাপটিতে প্রতিটি স্পটের দুরত্ব, গুগল ম্যাপ ডিরেকশান ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেয়া আছে পর্যটকদের জন্য।


তাছাড়া পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্ভাবাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা আছে এই এপে।


শুধু তাই নয় পর্যটকদের সচেতনতার জন্য সৈকতের বিপদজনক পয়েন্টের তথ্য দেয়া আছে এখানে।


এছাড়া যেকোন জরুরী মুহুর্তে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, টুরিষ্ট পুলিশ, ডাক্তার ও বীচ ভলান্টিয়ারদের প্রয়োজনীয় ফোন নম্বর দেয়া আছে এই এপে।


পাশাপাশি লাইফগার্ড সার্ভিস ও এম্বুলেন্স এর ফোন নম্বরও পাওয়া যাচ্ছে সহজেই।


এমনকি এপ থেকে সরাসরি কল করার ব্যবস্থাও আছে।


সৈকত ভ্রমনকালে ঘোড়ায় চড়া, বীচ বাইক রাইড, জেটস্কি রাইড, লকার সার্ভিস, ফটোগ্রাফীসহ যেকোন সেবা কোথায় কখন পাওয়া যাবে সেসব বিস্তারিত তথ্য আছে এই এপ এ।


জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘জেলা প্রশাসন চেয়েছে এমন একটি এপ সবার হাতে তুলে দিতে যেটি পর্যটকদের জন্য ওয়ান স্টপ সার্ভিস এর দরজা উম্নুক্ত করবে। প্রথম সংস্করনে পর্যটকদের প্রয়োজনীয় সকল তথ্য এতে সন্নিবেশিত হয়েছে। পর্যায়ক্রমে এই এপ থেকেই হোটেল-রেস্টুরেন্ট বা রাইড সহ সকল এক্টিভিটি বুকিং করা যাবে।”


এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, *’জেলা প্রশাসনের পক্ষ হতে ভ্রমনিকা সম্মানিত পর্যটক এবং জেলাবাসীর জন্য

নতুন বছরের উপহার হিসেবে তৈরী করেছি। ভ্রমনিকা তৈরীর প্রেরণা দিয়েছেন এ জেলাবাসীরা। নতুন বছরে তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা।’*


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুগল প্লে স্টোরে ‘Vromonika’ নামে এপটি পাওয়া যাচ্ছে। এন্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাচ্ছে এর প্রথম সংস্করন। শীঘ্রই এপটির পূর্নাংগ ভার্সন পাওয়া যাবে।

Tag
আরও খবর