নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয় নাগরিক কমিটি কুতুবদিয়া উপজেলা কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠনে কাজে গঠিত জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়া  উপজেলায় ৭৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (২৯ডিসেম্বর ২০২৪) জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রিয়  আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেন।

ঘোষিত কমিটির ৭৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে আছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্র প্রতিনিধি আবু রাসেল রবিন।তিনি বলেন,পুরো কমিটিতে ছাত্র, ডাক্তার , ইন্জিনিয়ার, ব্যবসায়ীসহ  বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা আছেন। যারা সামনের দিনে একটি নতুন বাংলাদেশ বন্দোবস্তের জন্য কাজ করবেন। বৈষম্যমুক্ত রাষ্ট্র ও নাগরিকের তার প্রাপ্য অধিকার আদায়  এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজে অংশ নিবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সাধনে সোচ্চার থাকবে।

এছাড়া তিনি আরোও বলেন,নাগরিকদের জন্য রাজনৈতিক বন্দোবস্ত, ন্যায্য অধিকার আদায়, সমাজে বিদ্যমান বৈষম্য নিরসন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরন, পর্যটন উদ্যোগ গ্রহন এবং লবন সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবে এই কমিটি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা করে জাতীয় নাগরিক কমিটি।সেই লক্ষ্যে ঢাকাসহ সারা দেশে সংগঠনকে সুসংহত করছে তারা। ইতিমধ্যে দেশের প্রায়  থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে। গণ-অভ্যুত্থানের অন্যতম এই শক্তি।এদিকে আত্মপ্রকাশের শুরু থেকেই তারুণ্যকে প্রাধান্য দিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটি। দেশ পুনর্গঠনে তারুণ্যনির্ভর  প্রক্রিয়া হিসেবে তরুণ নেতৃত্বের সমন্বয়ে কমিটিগুলো করা হচ্ছে।  এসব কমিটিতে শিক্ষক, আইনজীবী, লেখক, চিকিৎসক ও প্রকৌশলীরা যুক্ত হচ্ছেন।

Tag
আরও খবর