নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৩

কক্সবাজারের উখিয়ায় মোটর সাইকেল-ডাম্পারের ত্রি-মূখী সংঘর্ষে সোহেল রানা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল (রেজিষ্ট্রেশন নাম্বার-১১-৮৩৭৭) জব্দ করা হয়েছে।


রবিবার (১ ডিসেম্বর) রাত অনুমান সাড়ে ১২টার দিকে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া আমগাছতলা তিন রাস্তার মোড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে।


নিহত সোহেল রানা (২৮) ঝিনাইদহ কালিগঞ্জ লুচিয়া এলাকার নিহাল মন্ডলের ছেলে। আহতরা হলো, চাদপুর জেলার মনোহরদীর বাসিন্দা মৃত মিন্নাত আলীর ছেলে হাসান আল মামুন(৩৬), বান্দরবান জেলার লামা ফাশিয়াখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে দিদার হাসান (২১), সিরাজগঞ্জ শাহজাদপুর রুপনাই গাছপাড়া খুনকী এলাকার আবু মিয়ার ছেলে মেহেদী হাসান (২৮)।


জানা গেছে, মুহুরীপাড়া আমগাছতলা তিন রাস্তার মোড়ে ২টি মোটর সাইকেল রোহিঙ্গা ক্যাম্প হতে উখিয়া বাজারের দিকে আসার সময় উল্টো দিক দ্রুতগতির ১টি অজ্ঞাত নাম্বারযুক্ত ডাম্পার ট্রাক মোটর সাইকেল দুটিকে ধাক্কা দেয়।


এ সময় উখিয়া টেকনিক্যাল কলেজ রোড এলাকায় অবস্থানরত সোহেল রানা, মামুন, দিদার, মেহেদী হাসান গুরতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত দিদার ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।


শাহপুরী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ডাম্পার চালক ঘটনার পরপরই গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তার কোন পরিচয় জানা যায়নি। মামলা প্রক্রিয়াধীন।


Tag
আরও খবর