নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু

মহেশখালীতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। সাগরে মাছ ধরতে গিয়ে ১০-১২ জন জেলে কুড়িয়ে পাওয়া বোতলকে মদ ভেবে কেমিক্যাল খেয়ে ফেললে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।


শুক্রবার (২২ নভেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়।


পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন আগে মহেশখালীর কয়েকজন জেলে সাগরে বোট নিয়ে মাছ ধরতে যায়। সাগরে কুড়িয়ে পাওয়া একটি বোতলকে মদ ভেবে তারা সবাই মিলে পান করে। কিন্তু পরে জানা যায়, বোতলে মদ নয়, ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছিল। এই ঘটনায় বড় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি মহেশখালীর মাদক নির্মূল কমিটির একজন সদস্যও ছিলেন।


এছাড়া আবু সুলতান নামে আরেকজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও কয়েকজন জেলে এই কেমিক্যাল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে হাফিজুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।


হাফিজুল হকের ভাই জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরও রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের পরিবারের সদস্যরা চিন্তিত।

Tag
আরও খবর