নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে গভীর রাতে থানা এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।


মহেশখালী থানা সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কালারমারছড়া ইউনিয়নের নোনা ছড়ি এলাকার চান মিয়ার পুত্র ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী-মোঃ বেলাল উদ্দিন (৪২), বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকার শফিউল আলমের পুত্র ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী-নুরুল আবছার জিকু(৩২), মহেশখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের ছোট রাখাইন পাড়ার মৃত আবুল বাশার এর পুত্র সাজাপ্রাপ্ত আসামী -নুরুল আজিম(৪৮), কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার আমির হোসেন এর পুত্র সাজাপ্রাপ্ত আসামী-সাইফুল ইসলাম(৩২), মহেশখালী পৌরসভার ০৮ নং ওয়ার্ড সিকদারপাড়া এলাকার মৃত আবু তালেব এর পুত্র সাজাপ্রাপ্ত আসামী-নাছির উদ্দিন(৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী থানা পুলিশের চলমান ধারাবাহিক বিশেষ অভিযানে দাগী সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় অনেক চিহ্নিত অপরাধীরা গা’ঢাকা দিয়েছে। অনেক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ইতিপূর্বে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করতে দেখা যায়।


মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান থাকবে।

Tag
আরও খবর