নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় ৫ মাসে ৪ জন খুন

ছবি- হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্থানীয় নারী -পুরুষের মানববন্ধন।

    

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া : কক্সবাজা‌রের কুতুবদিয়ায় আলোচিত ৪ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতার  ও ফাঁসির দাবিতে মানববন্ধন। রোববার (১৭ নভেম্বর ২০২৪) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী পরিবার  ও এলাকাবাসির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত (২৫ অক্টোবর ২০২৪) জুমার নামাজের সময় আলী আকবর ডেইল শান্তিবাজারে নিজ বাড়িতে গৃহবধূ রুনা আক্তার ও তার ৫ বছর বয়সী মেয়ে জারিয়া খুন হয়। এ ঘটনায় রুনার স্বামী নুরুল আবছার সওদাগরকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা হয়। মোবাইল হস্তগত সূত্র ধরে সাকিব ও মোশাররফসহ নুরু সওদাগরকে আটক দেখানো হয়। গত ২০ দিনে নুর সওদাগরকে দু‘দফায় ৭দিন রিমান্ডে নেয় পুলিশ। একই ঘটনায় পুলিশসহ সিআইডি, নৌবাহিনী, গোয়েন্দা বিভাগ তদন্ত করে যাচ্ছে। তবে মা-মেয়ে হত্যাকাণ্ডে উল্লেখযোগ্য কোন তথ্য বের হচ্ছেনা। আর কোন আসামি গ্রেফতারও হয়নি।

এর আগে একই এলাকায় দিন দুপুরে প্রকাশ্যে  ফরহাদ নামে এক যুবকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।এছাড়া গত ৫ মাস আগে ধুরুং বাজারের  ব্যবসা‌য়ী তারেককে  হত্যা করে রাস্তায় ফেলে দেন সন্ত্রাসীরা। এ ঘটনায় একজন আটক ছাড়া আর কোন অগ্রগতি নেই।

ভুক্তিভোগি পরিবার নিরুপায় হয়ে আসামিদের গ্রেফতার ও মামলার অগ্রগতি করার দাবিতে যৌথভাবে তারা মানববন্ধন করে বলে রুনা আক্তারের ভাই গিয়াস উদ্দিন কুতুবী জানান।

এসময় মানববন্ধনে বক্তারা পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থার কাছে হত্যাকান্ডে জড়িত অতিদ্রুত খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করার দাবি জানান।

Tag
আরও খবর