নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ে ছাই চারটি বসতঘর

      ছবি-আগুনে পুড়ে ছাই কাইছারের বসতঘর।


মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: কক্সবাজারের  কুতুবদিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি বসতঘর। শুক্রবার (১৫নভেম্বর ২০২৪) দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুরালিয়ায় এ দূঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট  থেকে আগুনের সূত্রাপাত বলে ধারণা করা হয়। এতে আগুন মূহুর্তের মধ্যে ৪টি বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে, "৯৯৯" নম্বরে কল করে সহযোগিতা চাইলে কুতুবদিয়া থানার পুলিশ ও নৌবাহিনীর একটি দলসহ কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাইসার উদ্দিন, নেছার উদ্দিন, ইয়াছিন ও জিকু মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। 

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে মূহুর্তের মধ্যে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি দল  দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ দূর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান ৭ লাখের মতো হতে পারে বলে জানান তিনি।

এদিকে, ক্ষতিগ্রস্ত চার পরিবারের  মাঝে  কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর পক্ষ থেকে ৪০হাজার টাকা অনুদান দেন।

Tag
আরও খবর