নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুই রোহিঙ্গা মাঝি হত্যায় জড়িত ৩জনকে আটক করেছে এপিবিএন-৮

  কক্সবাজারে উখিয়ার থাইংখালী জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহতের ঘটনায় জড়িত ৩জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করেছে এপিবিএন-৮।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোর রাতে জামতলী ক্যাম্পে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে বলে এপিবিএন সুত্র জানিয়েছে।

আটককৃৃতরা হলেন- জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-সি/১ এর বাসিন্দা সোনা মিয়ার ছেলে সাহ মিয়া (৩২), একই ক্যাম্পের ব্লক-সি/৬ এর জাফর আলমের ছেলে মোঃ সোয়াইব (১৯) ও রশিদ আহম্মেদ এর ছেলে জাফর আলম (৫৪) ৷

এর সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, দুই রোহিঙ্গা মাঝি হত্যার ঘটনায় নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন (৩০) বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। যার নং-৫৩, তাং-১১/০৮/২০২২ইং। এতে এজাহার নামীয় ৮জন ও অজ্ঞাতনামা ১৫/১৬জনকে আসামী করা হয়েছে। এরপর থেকে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তরের পর রাত সাড়ে ৪টার দিকে জামতলী পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্স সহ অন্য ক্যাম্প হতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে নিরাপত্তার সাথে জানাযা শেষে ক্যাম্প-১৫ এর ডি ব্লক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে৷

Tag
আরও খবর