নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

কক্সবাজারে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

কক্সবাজারে ‘কক্স ওশান কটেজ’ এর সেপটিক ট্যাংকের ভেতরে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।


নিহতরা হলেন- হামিদ ও জাম্বু। এ ঘটনায় কাশেম নামে আরেক শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।


রবিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, দুই মাস আগে থেকে কক্স ওশান কটেজটি ভেঙে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। কটেজ মালিক প্রবাসী মোস্তাকের হয়ে কটেজটি দেখাশুনা করছেন জাকরিয়া ও আশরাফ। তাদের মাধ্যমে পুরাতন কটেজ ভেঙে নতুনভাবে নির্মাণের কাজ করছে আবুল নামে এক ঠিকাদার।


এরমধ্যে আজ রবিবার দুপুর ১২ টার দিকে কটেজের সেপটিক ট্যাংকের সাটারিং খুলে একজন শ্রমিক ভেতরে ঢুকে। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে অপর দুইজন শ্রমিকও সেখানে নামেন। এক পর্যায়ে তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়।


এদিকে, শ্রমিক মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কটেজ নির্মাণের ঠিকাদার আবুল ও মালিকের ভাই আশরাফ।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম কক্সবাজার জার্নালকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা নেওয়া হবে।

Tag
আরও খবর