নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ার বালুখালীতে সন্ত্রাসী হামলায় শিক্ষকসহ আহত-৩

উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে এক স্কুল শিক্ষককে বেদড়ক পিটিয়েছে একই এলাকার ভূমিদস্যু সিন্ডিকেট।


প্রত্যক্ষদর্শী ও অভিযোগের সূত্রে জানা যায়, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সালামের ক্রয়কৃত আর.এস দাগ নং-১৬৫ ও বি.এস দাগ নং-১৩১ এর অন্দরে ১ একর দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গায় লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু সোনালী গং সিন্ডিকেটের। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে আব্দুস সালামের বসতভিটা দখলে নিতে প্রতিবেশী নুরুল আমিন, মোঃ সোনা আলী, জসিম উদ্দিন, মোঃ সফি প্রকাশ ভুলুর নেতৃত্বে আরো ১০/২০ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আব্দুস সালামের উপর হামলা করে দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে এতে আব্দুস সালামের সহধর্মিণী আয়েশা পারভিন ও পুত্র বধু ওবায়দা বেগম বাঁধা দিলে তাকেও মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে সন্ত্রাসীদের কবল থেকে গুরুতর আহত অবস্থায় আব্দুস সালাম ও পুত্রবধু ওবায়দাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।


এ ঘটনায় শিক্ষক আব্দুস সালামের কর্মরত শিক্ষা প্রতিষ্টান ঘুমধুম বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন অপরাধীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।


এই ঘটনায় গতকাল রাত্রে আব্দুস সালাম বাদী হয়ে হামলাকারী নুরুল আমিন সহ ১৩জনকে অভিযুক্ত করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়।

Tag
আরও খবর