নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লুঙ্গি পরায় কক্সবাজার হোটেল ওশান প্যারাডাইসে পর্যটক লাঞ্ছিত

পর্যটন শহর কক্সবাজারের তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসে লুঙ্গি পরে ঢুকতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন জাহিদ হাসান নামে পঞ্চাশোর্ধ বয়সী পর্যটক।


পরে টুরিস্ট পুলিশের সহায়তায় রুমে ঢুকেছেন তিনি।


এ সময় তার সঙ্গে স্ত্রী, মেয়ে, জামাতাসহ অনেকে ছিল।


শুক্রবার (৫ আগস্ট) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।


ভুক্তভোগী পর্যটক জাহিদ হাসান ঢাকার বাসিন্দা।


তিনি বলেন, আমি ওশান প্যারাডাইসের গেষ্ট। সমুদ্র সৈকত থেকে ঘুরে লুঙ্গি পরে হোটেলে ঢোকার পথে কর্তৃপক্ষ আমাকে বাধা দেয়। প্রায় এক ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখে।


শত চেষ্টা করেও আমাকে রুমে ঢুকতে দেয়নি অভ্যর্থনা ডেস্কের আল আমিন হৃদয় ও সিকিউরিটি গার্ড কাউসার আহমেদ আবছার।


বিষয়টি তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশকে অভিযোগ করলে তাদের সহায়তায় রুমে প্রবেশ করি। এটি একজন পর্যটক হিসেবে আমার জন্য খুবই অপমানজনক আচরণ।



 


অভ্যর্থনা ডেস্কের দায়িত্বে থাকা আল আমিন হৃদয় পর্যটকের সাথে কোন খারাপ ব্যবহার করেন নি দাবি করেন।


তবে তিনি এটা স্বীকার করেছেন, লুঙ্গি পরে হোটেলে থাকার বিষয়ে কর্তৃপক্ষের মৌখিক নিষেধাজ্ঞা রয়েছে।


এবিষয়ে জানতে চাইলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, এরকম একটি অভিযোগ শোনার পর ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে সতর্ক করেন। পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



 

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সদা তৎপর বলে জানান মো. রেজাউল করিম।



 

তবে, পর্যটক লঞ্ছিত হওয়ার বিষয়টি অস্বীকার করেন হোটেলের ব্যবস্থাপক (অপারেশন) কাজী আনিসুজ্জামান।


তিনি বলেন, লুঙ্গি পরে লবিতে হাটাহাটি করায় একটু সতর্ক করেছিলাম। এরচেয়ে বেশি কিছু হয়নি।


হোটেলে পর্যটকদের লুঙ্গি পরার বিষয়ে কোন বিধিনিষেধ আছে কিনা জানতে চাইলে সঠিক উত্তর দিতে পারেননি হোটেলটির ওই কর্মকর্তা।

Tag
আরও খবর