নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চকরিয়ায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, মাথায় হাত অসহায় পরিবারের

কক্সবাজার জেলার চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে একটি বাড়ির ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।


শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভা ৯নং ওয়ার্ড নিজপানখালী এলাকায় নুরুল কবির বাড়িতে এ ঘটনা ঘটে।


জানা যায়, নুরুল কবিরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুন লেগে ৩টি ঘরের ভেতর থাকা সব আসবাবপত্রসহ, এনজিও থেকে ঋণে নেওয়া টাকা, স্বর্ণালংকার, চাল,ডাল, বাড়ির দলিলপ্রত্রসহ সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তের মাঝে শুকনো খাবার, কম্বল, বিতরণ করেন।


স্থানীয়রা বলেন, শুক্রবার বেলা ১১ টার সময় ঔ বাড়ি থেকে হঠাৎ করে ধোয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে তুমুলভাবে আগুন জলতে থাকে। এসময় স্থানীয় লোকজন প্রাথমিকভাবে বালতি দিয়ে পানি নিভানোর চেষ্টা করি এবং তৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনটি বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন সূত্রপাত হয়। আগুনে তাদের মাথা গোজার একমাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছেন। সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন অতিবাহিত করছে।


ক্ষতিগ্রস্ত নুরুল কবির বলেন, বাড়ির সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সব মিলিয়ে প্রায় ৯ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।


অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, খনর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগু‌নে ওই একটি বা‌ড়িতে তিনটি পরিবারের বসবাস করত তাদের আসবাবপত্র পু‌ড়ে গে‌ছে। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হয়েছে।

আরও খবর