নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার ধানক্ষেত থেকে বৃহস্পতিবার(১১ মে) বিকেলে উখিয়া থানা পুলিশ অজ্ঞাত হাত-পা বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।





পুলিশ জানায়, বিকেলে ওই এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন- সড়কের পাশের ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।


নিহতের পরনে একটি লুঙ্গি, গায়ে হাফহাতা টি শার্ট, মাথায় সাদা টুপি রয়েছে। তার শরীরে পচন ধরেছে এবং লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুলিশ বলছে, নিহতের পেটের নাভীর পাশে দুর্বৃত্তরা ছুরি মেরেছে। তার হাত-পা বাঁধা মুখে ও হাতে কালো রঙ লাগানো।


উখিয়া থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, ছুরি লাগানো অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। ঘটনাস্থলে সিআইডি পিবিআই টিম রয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।”

Tag
আরও খবর