নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈদগাঁও নিউজের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত


 বৃহত্তর ঈদগাঁওর সর্বপ্রথম ও বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল "ঈদগাঁও নিউজ ডটকম" এর উদ্যোগে আজ আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানার্থে প্রতি বছরের ন্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল "বর্তমান যুগ অনলাইন সাংবাদিকতার যুগ"।

 নিউজ পোর্টালটির প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ছব্বির আহমদ এম, এ, ঈদগাঁও আধুনিক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবসায়ী প্রতিনিধি ছলিম উল্লাহ জেহাদী, আওয়ামী লীগ নেতা সরওয়ার কামাল চৌধুরী, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল করিম গুননু, ব্যবসায়ী শফিউল আলম, কবিরাজ সিটি সেন্টারের স্বত্বাধিকারী নুরুল ইসলাম, ওয়ান ব্যাংক লিমিটেড ঈদগাঁও শাখার কর্মকর্তা নিলয়, সোশ্যাল ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার কর্মকর্তা নেচারুল হক।


অন্যদের মধ্যে ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙালি, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) শেফাইল উদ্দিন, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি এম, শফিউল আলম আজাদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈদগাঁও উপজেলা শাখার নেতা রাশেদুল আমির চৌধুরী, ঈদগাঁও নিউজ ডটকম এর সাবেক এডমিন ও রূপসীগ্রাম প্রতিনিধি এম, সরওয়ার সিফা, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার নেতা আলা উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা কাউছার উদ্দিন শরীফসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গ।

শুভেচ্ছা বক্তব্যে অনলাইন নিউজ পোর্টালটির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বলেন, হাটি হাটি পা পা করে এ পোর্টালটি গৌরব ও ঐতিহ্যের ১৬ তম বর্ষে পদার্পণ করেছে। 

এলাকাবাসীর সহায়তায় তাদের সুখ- দুঃখে থেকে নিরন্তন সংবাদ সেবা দিয়ে যাচ্ছে অনলাইন ভিত্তিক এ গণমাধ্যমটি।


দীর্ঘ এ পথ পরিক্রমায় পোর্টালটিকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন সময় যারা অবদান রেখেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অন্যান্য বারের ন্যায় এ বছরও স্থানীয় মহৎ প্রাণ ও কর্মবীর ব্যক্তিবর্গের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শে তিনি এ আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সফল হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Tag
আরও খবর