পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় দুস্থ মানুষের মাঝে বিনা মূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে গত সোমবার (২ জুন) রেলা ১০টায় সান্তাহার ডাকবাংলো চত্ত্বরে ওই ইউনিয়নের ১হাজার ৫শ ৫ জন অসহায় দুস্থ মানুষের মাঝে এসব চাল বিতরণ করেন সান্তাহার ইউনিয়র পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার কামরুল আহসান, সান্তাহার ইউপি সচিব রবিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, সাইদুল ইসলাম, শাহিন ইসলাম, এমদাদুল হক, সমাজ খান, লাভলী বেগম, তাসমেরি খানম-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, আমার ইউনিয়নে ১হাজার ৫শ ৫ জন অসহায় দুস্থ মানুষের মাঝে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে বিনা মূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
১৭ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১০ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১১ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
১৫ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে