নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ট্রাক্টর চালককে হত্যা

ছবি-প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে আমিরুল ইসলাম (৩৬) নামের এক ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার পোওতা রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। নিহত আমিরুল ইসলাম আদমদীঘি উপজেলার পোওতা টিকরিপাড়ার গ্রামের আব্দুস ছালাম গয়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সারাদিন আমিরুল ইসলাম তার বাড়িতে ছিল। সন্ধ্যায় ট্রাক্টর চালাতে পোওতা হবিরমোড় এলাকায় আসে। রাত ১০ পর্যন্ত সে বাড়িতে না ফেরায় তার স্ত্রী লাকি আক্তার মোবাইল ফোনে স্বামী আমিরুল ইসলামকে বাড়িতে আসতে বলেন। সে বাড়ি না ফিরে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এরপর গতকাল শনিবার সকাল ৬টায় স্থানীয় লোকজন আদমদীঘি উপজেলার পোওতা রেললাইনের নিকট তার বাড়ির পাশে আমিরুলের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে হত্যা করে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে জানাজানি হয়। এদিকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। আমিরুল ইসলামের স্ত্রী লাকি আক্তারের দাবী তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।  

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, নিহত আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে অন্যত্র হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে যায়। যেন বুঝা যায় রেললাইনে কাটা পড়ে সে মারা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Tag
আরও খবর