নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


 বগুড়ার নন্দীগ্রামে মরহুম আলহাজ্ব খয়রাত আলী আকন্দ'র স্মরণে দিগন্ত ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এস সি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি অফ পোর্টমাউথ ইংল্যান্ড, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বিলপলি গ্রামের মরহুম খয়রাত আলী আকন্দের ছোট ছেলে ইঞ্জিনিয়ার ইফতেখার ঈশান। ২এপ্রিল বুধবার বেলা ১২ টায় নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রশিদ তোতা'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) কীটতত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: গোলাম ছারোয়ার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই। মেধার প্রকৃত পরিস্ফুরণ ছাড়া কখন‌ই কোনো জাতি উন্নতভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। জাতির সার্বিক উন্নয়নে মেধার চর্চা ও বিকাশ অনস্বীকার্য।  শিক্ষা ও জীবন গঠনের মূল উপাদানের তাযৎপর্য তুলে ধরেন। নন্দীগ্রাম উপজেলা তথা বগুড়া জেলার প্রতিটি পিছিয়ে পড়া উপজেলার উন্নয়নে মেধা বিকাশে  কি কি করনীয় তা পূঙ্খানু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। বগুড়া জেলার সকল শিক্ষানুরাগী ব্যক্তি বর্গকে সমাজে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে প্রধান অতিথি ড. ছারোয়ার বগুড়ার সকল গঠনমূলক প্লাটফর্মের সাথে যোগাযোগ রক্ষা করার উদাত্ত আহ্বান জানান। যার মাধ্যমে বগুড়া জেলার সর্বস্তরের মেধাবী, চৌকস এবং সচেতন একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে। উপকৃত হবে সারাদেশের মানুষ। চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভোলেশনে তাল মিলিয়ে বাংলাদেশ পৌঁছে যাবে এক উন্নত রাষ্ট্রে।  


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ গোলাম রব্বানী, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মোঃ জামাল হোসেন, নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের গ্রন্থাগার প্রভাষক মেরাজ মোহাম্মদ নবী-উল ইসলাম, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, সিনিয়র এডুকেশন কনসালটেন্ট, (এডুর্কপ) সুমাইয়া আক্তার সুইটি, ডাঃ গোলাম মাওলা মীম, ধুন্দার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তসলিমা খাতুন, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শরিফুল ইসলাম,নন্দীগ্রাম সাবান বাজাজের পরিচালক ওমর ফারুক প্রমুখ। ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মেধা যাচাইয়ের পর শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট, বই ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। 

আরও খবর