নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

মৃত রেদওয়ান হাবিব।

বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে পড়ে রেদওয়ান হাবিব নামের দেড় বছর বয়সের এক শিশু পুত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৯ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার চেঁচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রেদওয়ান হাবিব আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেঁচুয়া গ্রামের পারভেজ প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , শনিবার দুপুরের খাবার খেয়ে পারভেজ প্রামাণিক তার ছেলে রেদওয়ান হাবিবকে নিয়ে তাদের বাড়িতে শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে রেদওয়ান হাবিব পাশে নেই। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে  খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় ১ঘণ্টা পর আদমদীঘি উপজেলার চেঁচুয়া গ্রামে তাদের বাড়ির পাশে মল নামের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর