নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে বিস্কুটের প্যাকেটের ভিতর হেরোইন, বাসযাত্রী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত সুমন পাহান।

বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইনসহ সুমন পাহান (২৭) নামের এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ )দুপুরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির শারীব এগ্রো কারখানার সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা কালে উল্লেখিত পরিমান হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন পাহান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিশ্বনাথপুর হিন্দুপাড়া এলাকার সষ্টি পাহানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বগুড়ার উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামের পূর্ব পাশে শারীব এগ্রো কারখানার সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে বগুড়াগামী ঢাকা মেট্রো জ- ১৪-১২৯৪ নম্বরের একটি বাস তল্লাশি করে বাসের পিছন সিটে বসে থাকা সুমন পাহানকে আটক করে তল্লাশি করে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে বিস্কুটের প্যাকেটের ভিতর থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

Tag
আরও খবর