নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে তালগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাছির মৃত্যু

মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বগুড়ার আদমদীঘিতে তালগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরফান আলী (৬০) নামের এক গাছির মৃত্যু হয়েছে। প্রায় ২ ঘন্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তালগাছ থেকে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় আদমদীঘি উপজেলা সদর ইউপির কদমা গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। উক্ত গাছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল আশ্রয় কেন্দ্রের মৃত উমিদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে আলফান আলী নামের ওই গাছি আদমদীঘির সদর ইউনিয়নের কদমা গ্রামের সরকারি রাস্তার পাশে অবস্থিত তালগাছে উঠে ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের টানা খোলা তারে একটি ডাল পড়ে গাছি আরফান আলীকে বিদ্যুৎস্পৃষ্ট করে। এতে তিনি গাছেই বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকে।

এদিকে খবর পেয়ে ঘটনার প্রায় ২ ঘন্টা পর বেলা ১২টায় আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আরফান আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর