নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রী (৩৪) কে ধর্ষণের অভিযোগে ভাতিজা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিন (৪০) এর বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে আদমদীঘি থানায় ধর্ষণের শিকার ওই প্রবাসির স্ত্রী বাদি হয়ে এই ধর্ষণ মামলা দায়ের করেন।।


অভিযুক্ত আসামী আব্দুস সবুর তুহিন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির চাটখইর গ্রামের গোলাম মোস্তফা ওরফে দিলবর রহমানের ছেলে। সে নিষিদ্ধ বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে। গতকাল সোমবার সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আদমদীঘি থানায় দায়ের করা মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার চাটখইর গ্রামের এক প্রবাসি তার স্ত্রী ও দুই সন্তান রেখে চার বছর আগে প্রবাসে যান। এসুযোগে প্রতিবেশি আব্দুস সবুর তুহিন সম্পর্কে প্রবাসির স্ত্রীর ভাতিজা ওই গৃহবধুকে নানা ভাবে অনৈতিক সম্পর্কের কু-প্রস্তাব দিত। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুর সন্তানদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। এর এক পর্যায়ে গত ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ওই প্রবাসির স্ত্রী সম্পর্কে চাচীর ঘরে কৌশলে ঢুকে চাকুর ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোড়পুর্বক ধর্ষণ করে। গত ১৬ ডিসেম্বর প্রবাস থেকে স্বামী দেশে আসার পর ঘটনাটি গৃহবধু তার স্বামীকে জানানোর পর এই মামলা দায়ের করেন। এ ব্যাপারে আব্দুস সবুরের সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি তবে তার বাবা গোলাম মোস্তফা দিলবর বিষয়টি অস্বীকার করে বলেন, রাজনৈতিক ভাবে হেনস্তা করার জন্য এ ঘটনার সুত্রপাত করা হয়েছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মামলা বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।

আরও খবর