নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নন্দীগ্রামে অবৈধভাবে আবাদী জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধে জরিমানা



নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ-বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দমদমা গ্রামে স্কেভেটর (ভেকু মেশিন) দিয়ে আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রয় করার অপরাধে ১জনকে  ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। শনিবার ২১ ডিসেম্বর বিকেল ৪টায় উপজেলার দমদমা গ্রামে অবৈধভাবে পুকুর খননের সময় ঘটনাস্থলে গিয়ে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। 


দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার নওদুলী এলাকার আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম (৫০)। এ ভ্রাম্যমাণ আদালতে অভিযান চলাকালে প্রসিকিউটর ছিলেন নন্দীগ্রাম থানার এস আই আমির হোসেন।


 নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন,আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরও খবর