নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫


নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে  বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুইজন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৭ডিসেম্বর) সন্ধায় বগুড়া- নাটোর মহাসড়কের নন্দীগ্রাম রানা চত্ত্বর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তি  ২নং সদর ইউনিয়নের মৃত হরেন্দ্রনাথ সাহার ছেলে সিএনজি চালক শ্রী জিতেন্দ্রনাথ সাহা (৫৫)। অপরদিকে সিএনজিতে থাকা আরেক যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিলেন সিএনজি।  কালিকাপুর ও রানা চত্বরের মাঝামাঝি রাস্তায় সিএনজি পৌঁছেলে রাজশাহী থেকে বগুড়া গামী অজ্ঞাত একটি বাস সিএনজিতে সজরে ধাক্কা দিলে ধাক্কা ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত হয়। সিএনজিতে থাকা মা ও শিশুসহ আরো ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


 এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)  মনোয়ারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,  সড়ক দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার করে কুন্দার হাইওয়ে ফাঁড়ি থানায় আনা হয়েছে। সিএনজি চালকের নাম পরিচয় পাওয়া গেলেও অন্য আরেকজন মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিবার যদি কোন অভিযোগ না করে তাহলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর