নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে আটোচার্জার-নসিমনের সংঘর্ষে চালক নিহত

নিহত চালক আব্দুল মতিন।

বগুড়ার আদমদীঘিতে ব্যাটারি চালিত অটোচার্জার ও নসিমন (ভুটভুটি) এর সংঘর্ষে আব্দল মতিন (৫৫) নামের এক অটোচার্জার চালক নিহত হয়েছে। এসময় এক নারীসহ দুইটি ছাগল আহত হয়। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার আশা ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির শিববাটী কান্ডারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত অটোচার্জার ও নসিমন জব্দ করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার বিকেলে আদমদীঘি সদরের হাটে দুটি ছাগল কিনে এক অজ্ঞাত মহিলা ব্যাটারি চালিত অটোচার্জার ট্রলিতে তুলে সান্তাহারের উদ্দ্যেশে যাচ্ছিলেন। তারা বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির আশা ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমন (ভুটভুটি) সাথে সংঘর্ষ হয়। এতে ব্যাটারি চালিত অটোচার্জার ট্রলির বডি খুলে দুমড়ে মুচড়ে পাশে উল্টে গিয়ে চালক আব্দুল মতিন ও যাত্রী অজ্ঞাত ওই মহিলাসহ দুটি ছাগল মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে চালক আব্দুল মতিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে রাত সাড়ে ৭টায় চালক আব্দুল মতিন মারা যায়। আহত অজ্ঞাত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এব্যপারে আইনি প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর