মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে পেট্রোল পরিমাপে কম দেওয়ায় সড়ক অবরোধ, পাম্পকে লাখ টাকা জরিমান

বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ গ্রাহকরা।

বগুড়ার আদমদীঘিতে জয় ফিলিং স্টেশন পাম্পে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় বিক্ষুদ্ধ গ্রাহকরা মোটরসাইকেলের ব্যারিকেট দিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় আধা ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে যানবাহন স্বাভাবিক চলাচল শুরু করে। গতকাল শনিবার (৯ নভেম্বর) দুপুর ২ টার দিকে আদমদীঘি উপজেলার মুরইল বাজারের পশ্চিমে জয় ফিলিং স্টেশনে সামনে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন পাম্পে তেল নিতে আসা গ্রাহকরা। এ ঘটনার পর রাত সাড়ে ৮ টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ জয় ফিলিং স্টেশন (পেট্রোল পাম্পে) পৌঁছে নওগাঁর আঞ্চলিক বিএসটিআই অফিসের পরিদর্শক (মেট্রোলজি) শাহ আলম পলাশ খানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পেট্রোল পরিমাপে কম দেয়ার সত্যতা পাওয়ায় জয় ফিলিং স্টেশন সিলগালা এবং পাম্পের মালিকের এক লাখ টাকা জরিমানা করেন। 

জানা যায়, শনিবার দুপুর ২টায় আদমদীঘির বেশ কয়েক জন মোটরসাইকেল চালক ওই পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রোল তুলে নেন। এসময় পেট্রোল পরিমাপে কম দেয়া হয়েছে বুঝতে পেরে মোটরসাইকেল চালকরা পাম্পের সেলসম্যান শেরেকুল ইসলামের নিকট প্রতিবাদ করেন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকসহ জনতা জয় ফিলিং স্টেশনের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে মোটরসাইকেলের ব্যারিকেট দিয়ে সড়ক অবরোধ করেন। এ ঘটায় ওই সড়কে চলাচলকারি বেশ কিছু যানবাহন আটক পড়ে। প্রায় আধা ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত ও অবরোধ প্রত্যাহার করা হয়। পেট্রোল নিতে আসা বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে রাত সাড়ে ৮টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জয় ফিলিং স্টেশন সিলগালা এবং পাম্পের মালিকের এক লাখ টাকা জরিমানা করেন। 

Tag
আরও খবর