মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশে খুনিদের স্বপ্ন আর বাস্তবায়ন হবে না : অধ্যক্ষ শাহাবুদ্দীন

বক্তব্য রাখেন, প্রধান অতিথি অধ্যক্ষ শাহাবুদ্দীন।

জামায়াতে ইসলামি কেন্দ্রীয় নির্বাহি কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা অন্য ধর্মের কোন ক্ষতি করেনা। মুসলমানের দেশে অ-মুসলমানদের উপর কেনো অত্যাচার করা হবে। হিন্দু ভাই বোনেরা নাগরিক হিসেবে তারাও আমাদের সাথে থাকতে পারেন। আওয়ামীলীগ সরকার আমলে সবচে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াত। দীর্ঘ ১৭বছর জামায়াতে ইসলামীকে সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। বাংলাদেশকে যদি স্বাধীনতার চেতনায় কাঙ্খিত লক্ষ্যের দিকে নিতে হয়, তাহলে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলতে হবে। এ দেশে খুনিদের স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দর ভাবে গঠন করতে হবে। আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদমদীঘি উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা: ইউনুছ আলীর সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক, জেলা মজলিসে শুরার সদস্য মাও: মোফাজ্জল হক, দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, তালোড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারী মাও: গোলাম রব্বানী, উপজেলা কর্ম পরিষদ সদস্য রমজান আলী, এমদাদুল হক, ফেরদৌস রহমান, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী কামরুজ্জামান, আদমদীঘি সদর ইউপির আমির ইদ্রিছ আলী, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্র শিবির সভাপতি আব্দুস ছালাম, এনামুল হক প্রমুখ।

Tag
আরও খবর