মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে সড়কে ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ গ্রেপ্তার-৩

গ্রেফতারকৃত তিন জন।

বগুড়ার আদমদীঘিতে রাস্তায় ডাকাতি প্রস্ততি কালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময়  তাদের নিকট থেকে হাসুয়া, লোহার রড, লাঠিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। গত শুক্রবার (২৫ আক্টোবর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম-চেঁচুয়া রাস্তার বানিয়াপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়ার ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯), বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনি বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন ইসলাম (২৫) ও বগুড়া সদরের গোদারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে নুর আলম (২৪)। এ ব্যাপারে আদমদীঘি থানায় ডাকাতি প্রস্ততি সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আদমদীঘির চাঁপাপুর-চৌমুহনি সড়কে গাছ ফেলে পথচারিদের জিম্মি করে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এমন সংবাদের ভিক্তিতে গত শুক্রবার রাত ১২ টার দিকে কুন্দগ্রাম ইউপির চেঁচুয়া বানিয়াপুকুর নামক স্থানে রাস্তায় ৮/৯ জনের একদল দুর্বৃত্ত ডাকাতি প্রস্ততি নেয়ার সময় আদমদীঘি থানার সঙ্গীয় ফোর্সসহ ওই স্থানে রণ কৌশল অবলম্বন করে তাদের ধাওয়া করে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার ও তাদের নিকট থেকে তিনটি লোহার রড, দুইটি ধারালো হাসুয়া, তিনটি লাঠি, গাছকাটার হ্যাসকো ব্লেড ও রশি-সহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় অপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের চিহিৃত ও গ্রেপ্তার তৎপরতা চলছে। পরদিন শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ডাকাতি প্রস্ততি মামলায় বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag
আরও খবর