মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ।

 বগুড়ার আদমদীঘি শাঁওল দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গত বুধবার (১১সেপ্টেম্বর) বেলা ১১ টায় ওই বিদ্যালয় প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ সবাবেশ করেন। এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে এক দফা দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসুচী পালন করেন। এদিকে বিক্ষোভের খবর পেয়ে বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের কর্মসুচী প্রত্যাহার করেন। পরে প্রধান শিক্ষক এজাজুল হকের পদত্যাগ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ওই বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হাসান, রাব্বি, মামুন, নুর আলম, তারেক ও আব্দুল মোমিন জানান, আদমদীঘির উপজেলার শাঁওল দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হক শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ, রুটিন মাফিক ক্লাস না করা, বিদ্যালয়ে কোচিং করা, বিদ্যালয়ের কর্মী নিয়োগে বাণিজ্য, সোলারে প্যানেলে দুর্নীতিসহ নানা অনিয়ম করে আসছিল। এ সব অনিয়ম বন্ধোর জন্য বার বার তাগাদা দেয়ার পরও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেননি। ফলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে গতকাল বুধবার তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হক শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন,  বিদ্যালয়ে অনেক উন্নয়ন করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবি সম্বলীত লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর