মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘির ছাতিনগ্রাম স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থিদের বিক্ষোভ

শিক্ষার্থিদের বিক্ষোভ।

আদমদীঘির ছাতিনগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী প্রামানিক ও সহকারি শিক্ষক মোস্তফা হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ে রাজনীতি, রুটিন মাফিক ক্লাস না করাসহ নানা অনিয়মের অভিযোগ এনে তাদের অপসারণের দাবীতে বিক্ষুব্ধ শিক্ষার্থিরা বিক্ষোভ সমাবেশ করেছে। আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) বেলা ১১ টায় ওই বিদ্যালয় প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ সবাবেশ করেন। বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থিদের দাবী মেনে নেয়ার আশ্বাস দেয়ায় বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থিরা তাদের কর্মসুচী প্রত্যাহার করেন।

ওই বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থি রহিত হাসান, কনক , সম্রাট ও জান্নাত হাফিজা ও সিফা খাতুন জানান, আদমদীঘির ছাতিনগ্রাম দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী প্রামানিক ও সহকারি শিক্ষক মোস্তফা হোসেন (মোস্তফা)‘র বিদ্যালয়ে রাজনীতির আখড়া, শিক্ষার্থিদের সাথে অশোভন আচরণ, বিদ্যালয় অপরিচ্ছন্ন রাখা, রুটিন মাফিক ক্লাস না করা, বিদ্যালয়ে কোচিং করাসহ নানা অনিয়ম করে আসছিল। এ সব অনিয়ম বন্ধোর জন্য বার বার তাগাদা দেয়ার পরও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেননি। ফলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থিরা বিক্ষুব্ধ হয়ে মঙ্গলবার তাদের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী প্রামানিক বলেন, শিক্ষার্থিদের নানা দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষে সাথে যোগাযোগ করে যথা সময়ে সমাধানের ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর