মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সংঘাতে না জড়িয়ে নিরাপত্তা রক্ষার আহ্বান বিএনপি নেতার

বগুড়ার সারিয়াকান্দিতে দেশের বর্তমান পরিস্থিতিতে সংঘাতে না জড়িয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
বুধবার বিকেলে আনন্দ মিছিলের আগে উপজেলার পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মাঠে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, সবাই শান্ত থাকুন। কেউ কোনো সংঘাতে জড়াবেন না। সংখ্যালঘু যারা আছেন তাদের নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সকলের।
আলোচনা সভা শেষে শেখ হাসিনা সরকারের পতনে শহিদ মিনার থেকে বগুড়া জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহিদ মিনার চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ দিয়ে টিপুর মোড় ঘুরে শহিদ মিনারে এসে শেষ হয়।
উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ এর সঞ্চালনায় মিছিলে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা নুরু বাদশা, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান,  সিনিয়র সহ-সভাপতি বাবলু কাজী, সহ-সভাপতি সাদেক আজিজ মোহাম্মদ লাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল মুন্সি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাঁধন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতা-কর্মীরা।
এর আগে সোমবার হাসিনা সরকারের পতনের খবরে সারিয়াকান্দিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে। এ সময় ছাত্র-জনতার মিছিলে প্রকম্পিত হয়ে পড়ে চারদিক। আনন্দ উৎসবে অংশ নেওয়া ছাত্র-জনতা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন।

Tag
আরও খবর