মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নারীর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে বিদ্যুতের তারস্পর্শে আবেদা বেগম (৬৫) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৮ জুন) রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি গ্রামের রহিম উদ্দিন মন্ডলের মেয়ে।

জানায়ায়, আবেদা বেগম নামের ওই নারী প্রায় ৩০ বছর যাবত আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামে আব্দুল কাদের ছেদ্দার বাড়িতে গৃহকর্মী হিসাবে ছিল। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে আদমদীঘি উপজেলায় ঝড়বৃষ্টি হয়। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি থেমে গেলে গৃহকর্মী আবেদ বেগম লক্ষীপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশে একটি পুকুর পাড়ে আম কুড়াতে যায়। সেখানে বৈদ্যুতিক লাইনের খোলা তার ছিড়ে পড়ে ছিল। রাতের আধারে ওই খোলা বৈদ্যুতিক তারে গৃহকর্মী আবেদা বেগম স্পর্শ করলে সে বৈদ্যুতিক তারে আটকিয়ে মাটিতে পড়ে থাকে। এসময় ওই গ্রামের লুৎফর রহমান নামের অপর ব্যক্তি আম কুড়াতে গিয়ে আবেদা বেগমকে দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিদ্যুৎসংযোগ বন্ধ করলে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করা হয়। গৃহকর্তা আব্দুল কাদের ছেদ্দা ও মৃত আবেদা বেগমের বোন মজিদা বেগম জানায়, রাতে আম কুড়াতে গিয়ে অসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে আবেদা মারা যায়। 

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। বাদি না থাকায় তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর