মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত আলমগীর কবির।

বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজাসহ আলমগীর কবির (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত বুধবার (২৯ মে) সন্ধ্যায় বগুড়া- নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর শারীব এগ্রো লি: কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর কবির নওগাঁ জেলার পোরশা উপজেলার চক নারায়ন গ্রামের সাইজুদ্দিনের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ’খ’ সার্কেলের পরিদর্শক এস.এম. এলতাস উদ্দিন জানায়, বুধবার বিকেলে মাদক পাচাররোধে বগুড়া- নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর শারীব এগ্রো লি: কারখানার সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন পরিবহন তল্লাশি করা হয়। এসময় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহন ঢাকা-মেট্রো-ব-১৪-৭৬০৫ নম্বরের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এফ-১ সিটে বসা যাত্রী আলমগীর কবিরকে তল্লাশি করা কালে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে এক কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত আলমগীর কবিরের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।    

Tag
আরও খবর