মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণের চেষ্টা অপহরণসহ বিভিন্ন মামলায় ৪জন গ্রেফতার

গ্রেফতারকৃত চার জন।

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণের চেষ্টা, অপহরণ ও মাদক মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় রিপন হাসান নামের এক যুবকের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গত সোমবার রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, গত সোমবার রাতে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামে স্বামী অনুপস্থিতিতে শয়ন ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা কালে গোবিন্দপুর গ্রামের বারিক হোসেনের ছেলে ট্রাকচালক একরাম হোসেন (৫২) কে জনতা আটক করে পুলিশে সোর্পদ করে। অপরদিকে সান্তাহার মালশন কফিলপাড়া গ্রামের স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন (২২) কে গ্রেফতার ও অপহৃত স্কুল ছাত্রী (১৪) কে নওগাঁ এলাকা থেকে উদ্ধার করেন। এছাড়া সান্তাহার  পান্নার মোড় এলাকা থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়া সদরের গোদারপাড়া এলাকার বর্তমান আদমদীঘির সান্তাহার চা-বাগান এলাকায় বসবাসকারি মোমিনুল ইসলামের ছেলে রিপন হাসান (২৫) ও গাঁজা সেবন কালে আদমদীঘির উথরাইল গ্রামের ইদ্রিছ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় আদমদীঘি থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আজ মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর