মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে চিহ্নিত সন্ত্রাসী রাজু পাহালোয়ান অস্ত্রসহ গ্রেফতার

গ্রেফতারকৃত রাজু পাহালোয়ান।
বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন সড়কে ছিনতাই, অপহরণ মারধরসহ নানা অপরাধের মুল হোতা রাজু বাহিনীর প্রধান রাজু পাহালোয়ান (৩২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টায় উপজেলার সান্তাহার রেলওয়ে মালগুদামের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাাজু পাহালোয়ান আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার মোস্তাকিম পাহালোয়ানের ছেলে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক মেহেদী হাসান বাদি হয়ে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। 

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের রাজু পাহালোয়েন বিরুদ্ধে রাস্তায় ছিনতাই, অপহরণ, ও মারধরসহ নানা অপরাধের অভিযোগ বহু দিনের। সে সহ তার দলবল মাঝে মধ্যে আদমদীঘি উপজেলা এলাকাসহ পার্শবর্তি উপজেলা এলাকায় রাস্তায় পথচারীদের আটকিয়ে মারধর চাঁদাবাজি, অপহরনসহ নানা অপরাধ সংঘটিত করতো। সম্প্রতি তার কয়েকজন সহযোগীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে আদমদীঘি থানা পুলিশ। গত রোববার দিবাগত রাত দেড় টায় সান্তাহার মালগুদামের সামনে রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে রাজু পাহালোয়ান নামের ওই সন্ত্রাসীকে গ্রেফতার ও তার হেফাজত থেকে একটি সিলভার রংয়ের দেশীয় অস্ত্র, বার্মিজ ফোল্ডিং চাকু, একটি কাঠের বাটযুক্ত ধারালো চাকু, একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজু পাহালোয়ান একজন সন্ত্রাসী তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর