মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে আবারো মোটরসাইকেল চুরি

কৃত্রিম ছবি।

বগুড়ার আদমদীঘিতে আবারো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এবার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা পরিচালক এখলাস হোসেনের টিভিএস আরটিআর মোটরসাইকেল চুরি যায়। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে এ চুরির ঘটনা ঘটে। এর আগের দিন গত বুধবার (৩ এপ্রিল) বিকেলে আদমদীঘির নশরতপুর বড়বড়িয়া গ্রামে হরিবাসর শুনতে গিয়ে ক্ষুদ্র ব্যাবসায়ী জগন্নাথ মহন্তের বাজাজ সিটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে মোটরসাইকেল মালিকদের মাঝে। 

ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা পরিচালক এখলাস হোসেন জানায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রাম থেকে তার ব্যবহৃত বগুড়া-ল- ১২-১৮৮৭ নম্বরের আরটিআর ১৫০সিসি ব্লু রংয়ের মোটরসাইকেলটি নিয়ে ছাতিয়ানগ্রাম বাজারে অফিসের সামনে মোটরসাইকেলটি রেখে ওই ব্যাংক এজেন্ট শাখা অফিসে যান। রাত ৮টার দিকে মোটরসাইকেলটি নিতে গিয়ে দেখেন উক্ত স্থানে মোটরসাইকেলটি নেই। কেবা কারা চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

Tag
আরও খবর