মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ছবি-প্রতিনিধি

আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ ভাবে পালন করা হয়েছে। গত মঙ্গলবার (২৬ মার্চ) সকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনমহ বিভিন্ন সংগঠন মাল্যদান করেন। বেলা ৯টায় আদমদীঘি হাই স্কুল মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত শেষে পুরস্কার বিতরণ করেন। বিকেল ৩টায় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য খান মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, ওসি রাজেশ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবির উদ্দিন, তহির উদ্দিন প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের বিশেষ ভাবে সম্মানীত করা হয়।

Tag
আরও খবর