মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

গ্রেফতারকৃত তিন জন।

আদমদীঘির সান্তাহারে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৫ মার্চ) রাতে সান্তাহার পৌরসভার সাহেবপাড়া পরিত্যক্ত রেষ্টহাউজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দেবখন্ড গ্রামের আজিজার মন্ডলের ছেলে সামছুল হক (৫৪), নওগাঁর সদরের সাহাপুর গ্রামের অমূল্য সরকারের ছেলে আব্দুর রশিদ প্রদীপ (নব মুসলিম) (৫২) নওগাঁর আত্রাই উপজেলার আটগ্রাম গ্রামের কফিল উদ্দিন শেখের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। বর্তমানে তারা সান্তাহার পৌরসভার সাঁতাহার, ঢাকাপট্রি ও ইয়ার্ড কলোনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ জানায়, গত সোমবার রাতে সান্তাহার পৌরসভার সাহেবপাড়া পরিত্যক্ত রেষ্টহাউজের সামরে বেশ কয়েকজন ব্যক্তি চাইনিজ কুড়াল, হাসুয়াসহ দেশীয় অস্ত্র দিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালিয়ে উল্লেখিত তিনজন ডাকাতকে গ্রেফতার এবং তাদের নিকট থেকে রশি, হাসুয়া, চাইনিজ কুড়াল, কাঠের লাঠি, লোহার রড, হাতুড়িসহ দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে মামলা রুজু করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর