মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে চাচিকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরধরে দিনের বেলা প্রকাশ্যে বাড়িতে ঢুকে মুরশিদা বেগম (৪০) নামের এক গৃহবধুকে ধারালো হাসুয়া দিয়ে মাথায় কুপিয়ে জখম করেছেন নিজ ভাসুরের ছেলে। আহত মুরশিদা বেগমকে প্রতিবেশিরা উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে আশংকাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত রোববার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় আদমদীঘি উপজেলার গোড়গ্রাম বাউস্তপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার গোড়গ্রাম বাউস্তপাড়ার মুরশিদা বেগমের পরিবারের সাথে ভাসুর আবু বক্কর ছিদ্দিকের পরিবারের বেশ কিছুদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। কিছুদিন পূর্বে আবু বক্কর ছিদ্দিকের ছেলে আহাদ আলী তার চাচি মুরশিদা বেগমের ছেলে মহানুরকে মারপিটে আহত করে। এ ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। এরজের ধরে গতকাল রোববার সকালে ভাসুরের ছেলে আহাদ আলী তার চাচি মুরশিদা বেগমের বাড়িতে ঢুকে তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মাথায় উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্টা করে পালিয়ে যায়। মুরশিদার চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনাস্থলে গিয়ে আহাদ আলীসহ তার পরিবারকে পাওয়া যায়নি। তারা বাড়ির গেটে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। আহত মুরশিদা বেগমের ছেলে মহানুর জানায়, বেশ কিছুদিন যাবত পারিবারিক কলহের জেরধরে আহাদ আলী সম্প্রতি তাকে মারধর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। গত রোববার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার মা মুরশিদা বেগমকে আহাদ আলী হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর