মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে মারলেন স্বামী

নিহত গৃহবধূর রাজিয়া সুলতানা।

বগুড়ার আদমদীঘিতে রাজিয়া সুলতানা (৩৭) নামে এক গৃহবধূকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুর রশিদের বিরুদ্ধে। গত শনিবার (১০ ফেব্রুয়ারি)  সকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, গত শুক্রবার রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার চা-বাগান এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া সুলতানা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। তারা সান্তাহার চা-বাগান এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, আব্দুর রশিদ স্ত্রী রাজিয়া সুলতানাকে নিয়ে সান্তাহার পৌরসভার চা-বাগান এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তাদের মধ্যে মনমালিন্য চলছিল। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী আব্দুর রশিদ ক্ষিপ্ত হয়ে স্ত্রী রাজিয়া সুলতানাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রাজিয়াকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পলাতক স্বামী আব্দুর রশিদকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর