মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘির সান্তাহারে ৫ মাদকসেবীর জেল জরিমানা

দণ্ডপ্রাপ্ত পাঁচ জন।

আদমদীঘির সান্তাহারে মাদক সেবনের দায়ে পাঁচজন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ এ রায় দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা  থেকে রাত ১০টা পর্যন্ত সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সান্তাহার পৌর এলাকার বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চালান। অভিযানে পাঁচজন মাদক সেবীকে আটক করার পর নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে সান্তাহার নিউ কলোনীর নাজির আহম্মেদের ছেলে মুশফিকুর রহমান (২৬), নওগাঁর দোগাছি উত্তরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে মেজবা সালেহিন রিফাত (২২) ও সান্তাহার হার্ভে স্কুল মোড় এলাকার আবুল কালাম আজাদ চানের ছেলে সাব্বির হোসেন আকাশ (২৪) কে ৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা, সান্তাহার চা-বাগান এলাকার ইয়াছিন আলীর ছেলে রতন হোসেন (৩৫) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং নওগাঁ সদর উপজেলার দোগাছি মধ্যপাড়ার আজিজার রহমানের ছেলে পারভেজ হোসেন (২০) কে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার 'খ' সার্কেলের পরিদর্শক এসএম এলতাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর