মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় তিন চোর আটক

গ্রেফতারকৃত তিন জন।

বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে অটোরিকশায় তুলে পালানোর সময় তিন চোরকে আটক করেছে জনতা। গত সোমবার (২৯জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর সাড়ে ৪টায় আদমদীঘি উপজেলার সদরে তেতুলিয়া মন্ডলপাড়ার বাসিন্দা শহিদুল ইসলামের গোয়াল ঘরের দরজার তালা কেটে ছাগল চুরি করে ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে পালিয়ে যাচ্ছিলো চোরচক্র। এসময় শহিদুল ও তার প্রতিবেশিরা বিষয়টি টের পেলে তেঁতুলিয়া গ্রামের তিন মাথা মোড়ে জনৈক আনসার আলীর বাড়ীর সামনে ধাওয়া করলে তারা অটোরিকশা থেকে নেমে দৌঁড়াইয়া পালানোর চেষ্টাকালে তিন চোরকে আটক করা হয়। আটক চোরচক্রের সদস্যরা হলো আদমদীঘি উপজেলার তেতুঁলিয়া দক্ষিনপাড়ার ফেরদৌস প্রামানিকের ছেলে আনিছুর রহমান (৩২), একই গ্রামের কাজেম উদ্দিনের ছেলে শ্যামল প্রামানিক (৩৮) ও উথরাইল গ্রামের মাহাতাব আলীর ছেলে আব্দুল মমিন খন্দকার (৪২)। পরে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে থানায় সংবাদ দিলে পুলিশ তাদের গ্রেফতার করেন এবং চুরি যাওয়া ছাগল ও অটোরিকশা হেফাজতে নেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন,  আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর