মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া-৩ আসনের লাঙ্গলের প্রার্থী চাল বোঝাই ট্রাকের ধাক্কায় আহত

হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন আহত এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।


বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পাটি (লাঙ্গল প্রতীক) মহাজোট বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে থাকা তার গাড়িতে চাল বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে গাড়ির ভিতর থাকা বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। এসময় তার গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংসদ সদস্যের একান্ত সহকারী (পিএ) সাঈদ হোসেন মুঠোফোনে জানান, সংসদ সদস্য এ্যাড. নুরুল ইসলাম তালুকদার তার গাড়ি নিয়ে আদমদীঘি উপজেলায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে তিনি সহ তার ব্যক্তিগত গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় একটি ট্রাক এসে তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি ভেঙ্গেচুরে যায় এবং সংসদ সদস্য লাঙ্গলের প্রার্থী এ্যাড. নুরুল ইসলাম তালুকদার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চক্রবর্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাল ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তার গাড়িকে ধাক্কা দেওয়ায় এই ঘটনা ঘটে। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Tag
আরও খবর