মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মৎস্য ব্যবসায়ীর খড়ের পালায় আগুন দুইজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে রবিউল ইসলাম নামের এক মৎস্য ব্যবসায়ীর খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মহাদেব পাল ওরফে হারান (৩৪) ও সমর মহন্ত (৫২) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২২নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার তালশন গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মহাদেব পাল হারান ওই গ্রামের সুনীল চন্দ্র পালের ছেলে ও সমর মহন্ত একই গ্রামের নরেন মহন্তের ছেলে। এব্যাপারে আদমদীঘি থানায় খরের মালিক রবিউল ইসলাম বাদি হয়ে তিন জনের মানে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, উপজেলার তালশন গ্রামের রবিউল ইসলাম মৎস্য ব্যবসার পাশাপশি গরু পালন করে আসছিলেন। সেই গরুর খাবার জন্য ১৬ বিঘা জমির খড় কিনে বাড়ির পাশে পালা বা স্তুপ করে রাখেন। গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই খড়ের পালায় আগুন লেগে দেয়। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করলেও প্রায় সব খড় পুড়ে যায়। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধন হয় বলে তিনি দাবী করেন। এদিকে আদমদীঘি থানা পুলিশ সিসি ফুটেজের মাধ্যমে আগুন লেগে দেয়া ব্যক্তিকে শনাক্ত করে রাতেই উল্লেখিত দুই জনকে গ্রেফতার করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানা, আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর