মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে গৃহবধূর লাশ ফেলে পালালেন স্বামীসহ স্বজনরা

নিহত গৃহবধূ মেহের নিগার সোহাগী।

বগুড়ার আদমীঘিতে মেহের নিগার সোহাগী (২০) নামের এক গৃহবধূকে নির্যাতনে আহত করার পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ওই গৃহবধূর লাশ কৌশলে শশুরালয়ে ফেলে রেখে পালিয়ে যায় স্বামীসহ স্বজনরা। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৫টায় আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মেহের নিগার সোহাগী এক সন্তানের জননী। ওইদিন সন্ধ্যা ৭ টায় আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের হোসেন আলীর ছেলে নাদিম প্রামানিকের সাথে আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর গ্রামের খোকনের মেয়ে মেহের নিগার সোহাগীর প্রায় তিন বছর পূর্বে বিয়ে হয়। তাদের একটি দেড় বছরের মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে সোহগীকে তার স্বামীসহ শ^শুড় বাড়ির লোকজন মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করতো। আজ বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরধরে গৃহবধূ মেহের নিগার সোহাগীকে তার ননদ হোসনে আরা আবারো মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে। ফলে মেহের নিগার সোহাগী অসুস্থ হয়। দুপুরে ওই গৃহবধূ বিষপান করেছে বলে তার স্বামী ও শশুড় বাড়ির লোকজন প্রচার করে তাকে অসুস্থ্য অবস্থায় প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়া পথে মারা যায়। এরপর তার লাশ কৌশলে কালাইকুড়ি গ্রামে শশুরালয়ে রেখে স্বামী ও তার স্বজনরা পালিয়ে যায়। বিকেল ৫টায় জানাজানি হলে গ্রামবাসি এসে মেহের নিগার সোহগীর পিত্রালয় ও পুলিশে খবর দেন।

নিহতের শাশুড়ি নার্গিস বেগম জানায়, তার ননদ হোসনে আরার সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে চুলাচুলির ঘটনা ঘটে। স্বামী নাদিম প্রমানিক ও শশুড়সহ পরিবারের লোকজন পালিয়ে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিহত মেহের নিগার সোহাগীর মা নাজমা বিবি জানায়, তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।  আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তবে ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। 

Tag
আরও খবর