নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বগুড়ায় পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সকল মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে- জেলা প্রশাসক

সনাতন ধর্মের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা যেন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সেই নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে পূজা মন্ডপগুলোতে সিসি টিভি ফুটেজের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 
১০ অক্টোবর (মঙ্গলবার) শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়াজনে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটালে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পূজা মন্ডপগুলোতে সিসি টিভি ফুটেজের আওতায় আনা হবে। যে সকল পূজা মন্ডপে সিসি টিভি ব্যবস্থা করতে পারবেনা প্রয়োজন হলে তাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা ঈমাম কমিটির সভাপতি মাওঃ আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু প্রমুখ।

উল্লেখ্য, এর আগে প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন। এরপর ভিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষ্যে ৪টি স্টল হস্তান্তর ও নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বিহার ইউনিয়নে পারলক্ষ্মীপুর আশ্রয়ন প্রকল্প ও রায়নগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

Tag
আরও খবর