নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে স্ত্রী স্বীকৃতির দাবীতে প্রবাস ফেরত যুবকের বাড়িতে নারীর অবস্থান

প্রবাস ফেরত যুবকের বাড়িতে অবস্থান নেয়া ওই নারী।

বগুড়ার আদমদীঘিতে আবু রায়হান (২৮) নামের সদ্য সৌদি ফেরত যুবকের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবীতে এক নারী অবস্থান অনশন করেছেন। আজ সোমবার (৯অক্টোবর) সকাল থেকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম অঁচল বাড়িয়া গ্রামে এই অবস্থান অনশন শুরু করেন। আবু রায়হান ওই গ্রামের ছামসুল ফকিরের ছেলে। সে সদ্য সৌদি আরব থেকে বাড়িতে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত ওই নারী আবু রায়হানের বাড়িতে অবস্থান করছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আদমদীঘির নসরতপুর গ্রামে অবস্থান নেয়া ওই নারী জানায়, সে তার নানার বাড়ি দুপচাঁচিয়া উপজেলার বালুকাপাড়ার থাকতো। সৌদি প্রবাসি আবু রায়হান সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম সম্পর্ক গড়ে উঠে। এরপর বিগত ২০২২ সালের ২৮ আগষ্ট মোবাইল ফোনে তারা বিয়ে করে। বিয়ের পর তাদের বিভিন্ন সময় মোবাইল ফোন ও ভিডিও কলে কথাবার্তা চলে। সে দেশে অসার পূর্বে একটি বাসা ভাড়া নিতে বললে ওই নারী দুপচাঁচিয়া সদরে মাস্টার পাড়ায় বাসা ভাড়া নেন। চলতি বছর গত ২২ সেপ্টেম্বর আবু রায়হান সৌদি প্রবাস থেকে বাড়ি আসে। এরপর আবু রায়হান ওই ভাড়া বাসায় গিয়ে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে। তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলার জন্য আবু রায়হানকে তার কথিত স্ত্রী ওই নারী চাপ দিলে আবু রায়হান নানা তালবাহানা করে গত ২৬ সেপ্টেম্বর ভাড়া বাসায় রাত কেটে পরদিন সকালে কথিত স্ত্রীকে রেখে সটকে পড়ে। এরপর ওই নারী তার কথিত স্বামী আবু রায়হানকে বারবার ফোন দিলেও সে রিসিভ করেনা। ফলে ওই নারী বুঝতে পারে আবু রায়হান তার সাথে প্রতারনা করেছে। 

ওই নারী আরো জানায়, তার স্বামী আবু রায়হান তার কাছে না যাওয়ায় তার বাড়ি বিহিগ্রাম কয়েক দফায় এসেও কোন সুরাহা পায়নি। ফলে সোমবার সকাল থেকেই স্ত্রীর মর্যাদার দাবীতে এই অবস্থান অনশন শুরু করেছি। বিহিগ্রাম গ্রামে আবু রায়হান ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

আবু রায়হানের ফুপা নজরুল ইসলাম জানায়, বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, তিনি বিষয়টি জেনেছেন। এখনও কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর